Friday, January 18, 2013

চল বৃষ্টি নামাই


চল বৃষ্টি নামাই



বহু দিন থেকেই স্বপ্ন দেখি এবং ভাবি দুজনে মিলে একটা বৃষ্টি নামাবো যে বৃষ্টির প্রতিটি ফোঁটা হবে খুব মুল্যবান। এক একটা ফোঁটা মুছে নেবে এক একটা পাপ। ধুঁয়ে নেবে সমাজের সকল অপরাধ, অন্যায়, অত্যাচার। দূর করে দেবে ধনী দরিদ্রের সকল বৈষম্য। সবাই হয়ে যাবে কলুস মুক্ত।
সবাই সবার হাত ধরে ভিজবে বৃষ্টিতে। আমাদের প্রধান মন্ত্রী ও বিরোধী দলীয় প্রধান মন্ত্রী ও কিন্তু এই বৃষ্টিতে ভেজা থেকে বিরত থাকবে না।
এখানে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিজবে বিরোধী দলীয় প্রধান মন্ত্রী খালেদা জিয়ার হাত ধরে। মায়েদের বৃষ্টিতে ভিজতে দেখে তারেক রহমান ও জয় উদ্ভুদ্ব হয়ে দুজনেও নেমে পড়বে বৃষ্টিতে ভেজতে। তারাও ভিজবে একজন আরেকজনের হাত ধরে। আর নেতা কর্মীরা তারাতো হচ্ছে প্রধান মন্ত্রীদের হাতে বানানো চামচা। বলতে গেলে পোষা কুকুর ও মনীবের মত। মনীবরা এবং মুনীবদের সন্তানেরা যখন বৃষ্টিতে ভিজতে দেখবে তখন তারা দ্রুত ছাতা হাতে তাদের পাশে দাঁড়াবে।
কিন্তু, ভয় পেয়ো না সেই সময় মাননীয় প্রধান মন্ত্রীগন সেই ছাতাগুলোর নিছে নিজেদের লুকাতে চেষ্টা করবে না। কারন তারা তো এখানে তাদের পাপগুলোকে পরিশুদ্ব করতে নেমেছে। সবাইতো অনেক খারাপ কাজ করে, অবশেষে যখন তারা বুঝতে পারে যে তারা অনেক অন্যায় করে ফেলেছে ঠিক তখনি তারা সুযোগ খুঁজে তাদের এই পাপগুলোকে পরিশুদ্ব করার জন্য।
সবাই তো চায় মুক্তি পেতে, সকল প্রকার কোন্দল থেকে মুক্ত হতে। মন্ত্রীগণও চায় তাদের এই দলীয় কোন্দল হতে মুক্তি পেতে। শত হোক সবাইতো সৃষ্টির সেরা জীব।
এই রকম একটা মহান সুযোগ কি কেউ হাত ছাড়া করতে চায় নাকি?
এখন তারা শুধু সময়ের অপেক্ষায় কখন এই বৃষ্টিটি আসবে আর নিজেদের শুধরাবে।

চল ছোট একটা ঝড় তুলি, যে ঝড়ের কবল থেকে মুক্তি পাবে না সমাজের উচ্চবৃত্তদের সঞ্চায়িত সম্পদগুলো। মিশে যাবে সব মাটির সাথে। আর দূর হয়ে যাবে সমাজের ধনী গরীবের দুরত্ব। সবাই হয়ে যাবে আদিম যুগের সেই মানুষদের মত। যাদের ছিল না সম্পদের প্রতি কোন লোভ, লালষা। ছিলনা যশ, খ্যাতি পাওয়ার মত কোন প্রলবন।
তুমি কি আমার সাথে আসবে বৃষ্টি নামাতে, সেই সাথে আমাদের পাপগুলো কে ধুঁয়ে নিতে?

মাহাবুব আলম মুরাদ
ইংরেজী সাহিত্য বিভাগ
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়।
০১৯১৯৮৭৯৩০৯

No comments:

Post a Comment