হায়রে যুব সমাজ!
মাহবুব আলম মুরাদ
অনেক দিন যাবত বলদা গার্ডেনে যাওয়ার বেশ শখ ছিল; যদিও যায়গাটা আমার ভার্সিটি থেকে বেশ দূরে না তবুও সময় তৈরী করতে না পারায় যাওয়া হয়নি।
অনেক দিন যাবত বলদা গার্ডেনে যাওয়ার বেশ শখ ছিল; যদিও যায়গাটা আমার ভার্সিটি থেকে বেশ দূরে না তবুও সময় তৈরী করতে না পারায় যাওয়া হয়নি।
অবশেষে আজ বন্ধুদের সাথে বেশ মজা করেই একটা ক্লাশ মিশ করে চলে গেলাম বলদা গার্ডেন। ভিতরে ঢুকার পর পরিবেশ দেখে বেশ আনন্দ পেলাম; কিন্তু আমাদের কিছু পোশাক দারি ভদ্র যুবক যুবতীর কাজ দেখে খুবই মর্মাহত হলাম। মনে হচ্ছে সেখানে প্রতিযোগিতা চলছে কে কার সাথে কত বেশি নোংরামি করতে পারে। কার দেহ কে কত বেশি উজাড় করে দিতে পারে অন্যকে। লজ্জা শরম বলতে ত একটা কথা আছে! তাদের কর্মকান্ড দেখে আমাদের মাঝে একজন বলে, দোশত এখানে এসে মনে হচ্ছে আজ ঈদ। ছেলেরা মেয়েদের যেভাবে জড়িয়ে ........ করছে।
কয়েকটা দৃশ্য আমাদের এত বেশি অবাক করল যে যা প্রকাশ করার মত না। কিভাবে একটা মেয়ে তার শরীরের গোপন অঙ্গ অন্য ছেলেকে দেখাচ্ছে এই দিবালোকে! কিভাবে সে তার শরীরের গোপন অঙ্গ গুলো তাদের স্পর্শ করতে দিচ্ছে! তাদের এই সকল নোংরামি কাজ গুলো দেখে মনে হচ্ছে বাংলাদেশ সরকার এই দেশে pre-sex উন্মুক্ত করে দিয়েছে সবার জন্য। এত নোংরামী করার পরে ও তাদের মাঝে সে কি আনন্দ উল্লাস! এই সব দৃশ্য যদি কোন ভদ্র পরিবারের কেউ দেখে এটা শত ভাগ নিশ্চিত সে তার সন্তানদের শহরের কোন মেয়েকে কখনো বিয়ে করাতে বা মেয়েকে শহরে বিয়ে দিতে কিছুতেই রাজি হবে না।
দুঃভাগ্য হলেও সত্য, অধিকাংশ মেয়েরাই হচ্ছে বিভিন্ন স্কুল কলেজের। বোরকা পড়ে ভিতরে প্রবেশ করে। তারপর বোরকা খুলে সকল অপকর্ম সারিয়ে যাওয়ার সময় বেশ সাধু সেজে বের হয় বোরকা পরে। এ দৃশ্য আমাদের বেশ মর্মাহত করে। আজ আমাদের মাঝে বার বার প্রশ্ন আসে কোথায় এদের বাবা মায়েরা। তারা কেন তাদের ছেলে মেয়েদের খোঁজ খবর রাখেনা।
কি হবে আমাদের পরবর্তী প্রজন্মের। কি হবে এই জাতির।
বিয়ের পর এই মেয়েদের স্বামীরা তাদের কাছ থেকে কি পাবে! তারা কিভাবে এই সকল অপকর্ম গুলো সেরে আবার অন্যের সাথে সংসার করবে! কেন তারা তাদের স্বামীদের সাথে, নিজেদের সাথে, পরিবারের সাথে এত বড় বিশ্বাস ঘাতকতা করে! এই দৃশ্যগুলো দেখার পর আশা করি সকল ছেলেরা মেয়েদের প্রতি পূর্ণ আস্থা হারিয়ে ফেলবে। বাবা মা হারাবে সন্তানের প্রতি, ভাই হারাবে বোনের প্রতি বিশ্বাস, ভালবাসা ও শ্রদ্বা। ক্রমান্বয়ে সমাজ হারাবে বিবাহ প্রথা ও পরিবার ।

No comments:
Post a Comment